করোনায় আক্রান্ত পাকিস্তানি পার্লামেন্টের স্পিকার

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ১৮:১৩আপডেট : ০১ মে ২০২০, ১৮:১৫

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী ইসলামাবাদে তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এই সপ্তাহের শুরুতে তিনি একটি ইফতার মাহফিল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত পাকিস্তানি পার্লামেন্টের স্পিকার

পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন মূলতবী রয়েছে। যদিও বিরোধীদলগুলোর পক্ষ থেকে অধিবেশন আহ্বানের দাবি জানানো হচ্ছে। বিরোধীদের দাবি, করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া প্রয়োজন। শুক্রবার পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮১৭ এবং মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে জানা যায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনার পরীক্ষা করাবেন কিনা। এর আগে এপ্রিলের শুরুর দিকে একবার পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েনি।

ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত আসাদ কায়সার টুইটারে বলেছেন, আমি নিজেকে বাড়িতে কোয়ারেন্টিনে রেখেছি।

সোমবার ইমরান খানের সঙ্গে বৈঠক করেছিলেন স্পিকার। গত কয়েকদিনে দেশটির অনেক নেতাদের সঙ্গেও তিনি বৈঠকে বসেছেন। সোমবার তার আয়োজিত ইফতার মাহফিলে রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত সর্বোচ্চ কর্মকর্তাদের মধ্যে স্পিকার আসাদ কায়সার দ্বিতীয় ব্যক্তি। এর আগে সোমবার সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

ধর্মীয় নেতা ও মাওলানারা রমজানে লকডাউন অমান্যের হুমকি দিলে পাকস্তিান মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়। উভয় পক্ষ মুসল্লিদের স্বাস্থ্য নিরাপত্তায় কিছু নিয়ম বেঁধে দিলেও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এসব মেনে চলা হচ্ছে না। দেশটির বিখ্যাত চিকিৎসকরা সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম