বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা, ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত দ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২০, ১৯:১৮আপডেট : ২১ জুন ২০২০, ১৯:২৪

নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে নতুন বিদেশি আক্রান্তদের বেশিরভাগ এই দুই দেশ থেকে যাওয়া উল্লেখ করে রবিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহপের বরাতে এখবর জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড।

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা, ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত দ. কোরিয়ার

নতুন এই পদক্ষেপের আওতায় শুধু কূটনৈতিক ও জরুরি বাণিজ্যিক প্রয়োজন ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের কাউকে ভিসা দেওয়া হবে না। একই সময়ে দক্ষিণ কোরিয়া ও দেশ দুটির মধ্যে নন-শিডিউল ফ্লাইটের অনুমতি সাময়িক বন্ধ রাখা হবে।

এছাড়া  নন-প্রফেশনাল এমপ্লয়মেন্ট (ই-নাইন) ভিসার আওতায় বিদেশিরা দক্ষিণ কোরিয়া আসার আগে দুই সপ্তাহের সেল্ফ-কোয়ারেন্টিনে ছিলেন কিনা তা কঠোরভাবে যাচাই করবে দেশটির সরকার।

জুন মাসে বিদেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া নতুন এই বিধিনিষেধ জারি করেছে। ১২ জুন ১৩ জন ও শুক্রবার ১৭ জন বিদেশ ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

সরকারি তথ্য অনুসারে, দক্ষিণ কোরিয়ায় এখন প্রতিদিন আগত বিমানযাত্রীর সংখ্যা গড়ে ১ হাজার ৩০০ জন। এপ্রিলে এই সংখ্যা ছিল প্রতিদিন গড়ে ১ হাজার।

এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ কোরীয় স্বাস্থ্যমন্ত্রী পার্ক নুয়েং-হু বলেন, বাইরে থেকে আসা আক্রান্তরা সেই দেশের যেগুলোতে সম্প্রতি সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। বাইরে থেকে আসা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া কোয়ারেন্টিন ও চিকিৎসা সামর্থ্যে চাপ পড়ছে।

দক্ষিণ কোরিয়ার সিউল ও আশপাশের এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে। রবিবার ৪৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে বাইরে থেকে আসা ৮ জন রয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২১ জন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম