ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৯

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ফেরি ডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও বেশ কয়েকজন। নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বামবাং সোলিসতো বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ডুবে যাওয়া ফেরির ১০৩ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেবল ৪০ জনকে জীবিত পাওয়া গেছে।
সোলিসতো আরও বলেন, তথ্য সঠিক হলে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, অনুসন্ধান এলাকার মধ্য থেকেই এ পর্যন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ফেরি পরিচালনা সংস্থা জানায়, ডুবে যাওয়া ফেরিটিতে ১১৬ আরোহী ছিলেন। তবে সোলিসতো বলেন, ফেরিতে আরও দুই জন ক্যান্টিন স্টাফ ছিলেন। তাদের নাম তালিকায় উল্লেখ ছিল না।
নৌবাহিনীর যুদ্ধ জাহাজসহ ১০ টি যান ও দুটি বিমান নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের উদ্বিগ্ন সদস্যরা সিবা শহরে তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছেন। ফেরিটি সিবা শহরে যাচ্ছিল।
সোলিসতো বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শনিবার অনুসন্ধান অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। তবে অভিযানের সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতে তা বাড়ানো হতে পারে।
গত শনিবার উত্তাল সাগরে ফেরিটি ডুবে যায়। উদ্ধার হওয়া জীবিত ব্যক্তিরা জানান, বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ফেরিটি ভেঙেচুড়ে যায়। এরপর ইঞ্জিন বিকল হয়ে গেলে যাত্রীদের ফেরি ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ইন্দোনেশিয়ায় ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে এবং এগুলোর মধ্যে চলাচলের জন্য ব্যাপকভাবে ফেরির ওপর নির্ভর করা হয়। দেশটিতে প্রায়ই ভয়াবহ ফেরি দুর্ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স।
/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম