অনুমোদন পায়নি সেরাম ও ভারত বায়োটেকের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৯

জরুরি ভিত্তিতে ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ব্যবহারের অনুমোদন পায়নি সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের উদ্ভাবিত ভ্যাকসিন। এখনই অনুমোদন না দিলেও সংস্থা দুটির ভ্যাকসিনকে বাতিলের খাতায় ফেলেনি দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অনুমোদন পায়নি সেরাম ও ভারত বায়োটেকের ভ্যাকসিন

বুধবার সেরাম ইনস্টিটিউটের ‘‌কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের‌ ‘‌কোভ্যাক্সিন’‌-এর ব্যাপারে আরও তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি বা এসইসি। পরবর্তী বৈঠকে ওই তথ্যগুলো খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। এরপর তাদের রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই।

সম্প্রতি ব্রিটেনে শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার প্রয়োগ। এরপরই ভারতের বাজারকে পাখির চোখ করেছে ফাইজার। তাদের তৈরি ভ্যাকসিন ভারতে বাজারজাত করতে সরকারের কাছে অনুমতি চেয়েছে সংস্থাটি।

এ খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার সম্ভাব্য টিকা বাজারে আনতে তৎপর হয় সেরাম ইনস্টিটিউট। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে জরুরি ভিত্তিতে করোনা রোগীদের ওপর ‘‌কোভিশিল্ড’‌ প্রয়োগের অনুমতি চেয়ে তারা ডিসিজিআইয়ের কাছে আবেদন জানায়। একই আবেদন জানায় ভারত বায়োটেকও। তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিন ‘‌কোভ্যাক্সিন’-এর জরুরি ভিত্তিতে ব্যবহারের ‌ছাড়পত্র চায় সংস্থাটি।

দুই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বৈঠকে বসে বিশেষজ্ঞদের ওই কমিটি। প্রথমে আবেদন খারিজের ভুয়া খবর ছড়ালেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, খবরটি ভুয়া। আবেদন খারিজ করা হয়নি।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, দুই সংস্থার কাছে ভ্যাকসিন সংক্রান্ত আরও তথ্য চাওয়া হয়েছে। পরবর্তী বৈঠকে সেসব তথ্য খতিয়ে দেখা হবে। যদিও ওই বৈঠকটি কবে হবে, তা এখনও জানানো হয়নি।

ভারতে টিকা বণ্টন নিয়ে একাধিক বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজ্যের সঙ্গে, এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম