অলিম্পিকের আগে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারবে না জাপান?

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৯
image

নির্ধারিত সময়ের মধ্যে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হলে ব্যাপকহারে টিকা প্রয়োগ করেও জাপান তার আগে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারবে না বলে পূর্বাভাস মিলেছে। লন্ডনভিত্তিক গবেষক রাসমাস বেক হানসেন বলেছেন, এশিয়ার সবচেয়ে বেশি পরিমাণ টিকা প্রয়োগের কর্মসূচি গ্রহণ করেও অক্টোবরের আগে দেশটির পক্ষে হার্ড ইমিউনিটি অর্জন করা সম্ভব হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক এই বছরের জুলাই মাসে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৩ জুলাই এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের মহামারির মধ্যে ক্রীড়া আসর নিয়ে উদ্বেগ থাকলেও আয়োজকরা যথাসময়ে এটি আয়োজসে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আয়োজকেরা।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি’র প্রতিষ্ঠাতা রাসমাস বেক হানসেন বলেছেন, ‘জাপান মনে হচ্ছে খেলা আয়োজনে দেরি করে ফেলবে। তিনি বলেন, ‘বর্তমানে তারা যুক্তরাষ্ট্র থেকে বহু (টিকা) আমদানির ওপর নির্ভর করছে। আর এই মুহূর্তে, মনে হচ্ছে না যে, তারা খুব সহজে এর বদলে অন্য টিকা, যেমন ফাইজারের টিকা আমদানি করতে পারবে।’

হার্ড ইমিউনিটি অর্জনের জন্য অন্তত ৭৫ শতাংশ মানুষের প্রতিরোধ ক্ষমতা অর্জনের দরকার।  গবেষক রাসমাস বেক হানসেন বলছেন, জাপানের এই পরিমাণ মানুষকে টিকা প্রদান করা অক্টোবরের আগে সম্ভব হবে না।

জাপান ইতোমধ্যে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে মোট ৩১ কোটি ৪০ লাখ ডোজ টিকা কেনার আয়োজন করতে সক্ষম হয়েছে। এই পরিমাণ টিকা দেশটির ১২ কোটি ৬০ লাখ মানুষের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে জাপান সময়মতো এসব টিকার সরবরাহ পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

জাপানের টিকা কর্মসূচির প্রধান তারো কোনো গত সপ্তাহে জানিয়েছেন, দশ হাজার মেডিক্যাল কর্মীকে প্রয়োগের মাধ্যমে ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে তারা। তবে জুনের মধ্যে যথেষ্ট পরিমাণ টিকা সরবরাহ পাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী