অভ্যুত্থান প্রত্যাখ্যান করে শপথ নিলেন সু চি’র দলের ৭০ এমপি

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৭

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)- এর ৭০ জন এমপি শপথ নিয়েছেন। সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিলের তিন দিনের মাথায় বৃহস্পতিবার অনানুষ্ঠানিক এই শপথ নেন তারা। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অনানুষ্ঠানিক এই শপথ রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউসে আয়োজন করা হয়। স্বাভাবিক সময়ে পার্লামেন্ট অধিবেশনকালে এমপিরা এখানে অবস্থান করেন। বুধবার পর্যন্ অন্তত ৪০০ জন এমপি অবস্থান করছিলেন। এদের বেশিরভাগই ছিলেন এনএলডির। তবে বুধবার ক্ষমতাগ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এমপিদের। তবে ৭০ জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হওয়ায় সেনা কর্তৃপক্ষ শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দিয়েছে।

এই সুযোগে বৃহস্পতিবার থেকে যাওয়া এমপিরা একত্রিত হয়ে অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে নিজেরাই শপথ নেন।

এনএলডি’র এমপি ডাউ ফাইয়ু ফাইয়ু বৃহস্পতিবারের এই আয়োজন পার্লামেন্ট অব্যাহত রাখা হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এমপিরা যেখানে উপস্থিত আছেন সেখানে স্থান কোনও বিষয় নয়। তিনি বলেন, জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি।

তিনি আরও জানান, যেসব এমপিরা বাড়িতে চলে গেছেন তারাও শিগগিরই শপথ নেবেন।

অভ্যুত্থানের বিরোধিতা করে বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকেই হাত তালি দিয়ে এই শপথ গ্রহণকে স্বাগত জানান।

নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় সু চি ও দেশটির প্রেসিডেন্টকে।

ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের