গৃহপালিত প্রাণীর করোনা পরীক্ষা শুরু করলো দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪
image

গৃহপালিত বিড়াল ও কুকুরের করোনাভাইরাস পরীক্ষার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলের মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, এসব প্রাণীদের লক্ষণ থাকলে সেগুলোকে পরীক্ষা করানো হবে। কয়েক সপ্তাহ আগে একটি বিড়ালছানার দেহে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিউলের মেট্রোপলিটন সরকার জানিয়েছে, মালিকের করোনা শনাক্তের পর যেসব প্রাণীর মধ্যে শ্বাসকষ্ট কিংবা জ্বরের সমস্যা দেখা দেবে কেবল তাদেরই করোনাভাইরাস পরীক্ষা করা হবে। আর যেসব প্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হবে সেগুলোকে অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে।

রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ইয়ো-মি জানিয়েছেন, করোনায় আক্রান্ত পোষা প্রাণীকে আইসোলেশন সেন্টারে পাঠানোর প্রয়োজন নেই। কারণ হিসেবে তিনি বলেন মানুষ এবং পোষা প্রাণীর মধ্যে করোনা ছড়িয়ে পড়ার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে প্রাণীর মালিক যদি অসুস্থতার কারণে দেখাশুনা করতে অক্ষম হন সেক্ষেত্রে আইসোলেশন কেন্দ্রে পাঠানো যাবে।উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত যেসব ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়ে না তাদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়।

তবে পোষা প্রাণী নিয়ে চলাফেরার বিষয়ে সতর্ক করে দিয়েছেন রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ইয়ো-মি। বাইরে চলাফেরার সময়ে অন্যান্য মানুষ এবং প্রাণী থেকে অন্তত দুই মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম