হুথিদের ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৭
image

আভা বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি আরব। শনিবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জাটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে সৌদি আরব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় হুথি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনও ধরে রেখেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেই এক টুইটার পোস্টে লিখেছেন, ‘বিমান বাহিনী আভা বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অতি নির্ভুলতায় হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকা থেকে বাদ পড়ছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, এ সিদ্ধান্ত আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ইয়েমেনের ভয়াবহ মানবিক পরিস্থিতির স্বীকৃতি। তবে হুথি সদস্যদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানান তিনি।

হোয়াইট হাউজে নিজের শেষ পূর্ণ কর্মদিবসে হুথিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর ইয়েমেন যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নেন জে বাইডেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান