মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি নয় সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৯
image

মিয়ানমারে সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তবে তিনি জানিয়ে দিয়েছেন, অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারে বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করবে না তার দেশ। বালাকৃষ্ণান মনে করেন, এ ধরনের নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষকে ক্ষতির সন্মুখীন হতে হয়।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে পুলিশও কঠোর হয়ে উঠতে শুরু করেছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ উর্ধ্বতন নেতাদের গ্রেফতারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হচ্ছে। ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও সাঁজোয়া যান। তবে তাতেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। 

মিয়ানমারে বড় বিনিয়োগকারী দেশগুলোর একটি সিঙ্গাপুর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পার্লামেন্টে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারে বিক্ষোভে সহিংসতা, সরকারি কর্মীদের বিরুদ্ধে ধরপাকড়, ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া এবং বিভিন্ন শহরের সড়কে সেনাবাহিনী ও সাঁজোয়া যান মোতায়েনের ঘটনায় তারা উদ্বিগ্ন। তিনি বলেন, ‘এগুলো খুব উদ্বেগজনক ঘটনা। সর্বোচ্চ সংযম বজায় রাখার জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা ব্যবস্থা নেবেন। নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে কোনও সহিংসতা হওয়া উচিত নয়। আমাদের আশা, তারা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে।

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এরইমধ্যে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কিংবা আরোপের হুমকি দিয়েছে রেখেছে। তবে সে পথে হাঁটতে রাজি নয় সিঙ্গাপুর। বালাকৃষ্ণান বলেন, ‘নির্বিচারে ও বিস্তৃত আকারে নিষেধাজ্ঞা আরোপ করাটা ঠিক হবে না, কারণ এতে মিয়ানমারের সাধারণ জনগণই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে।’

তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্তসহ সকল বন্দিকে মুক্তি দেওয়া হবে; যেন তারা মুক্ত  হয়ে ক্ষমতাসীন সেনা পরিষদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের