মিয়ানমারের বিক্ষোভে আবারও পুলিশের গুলি, নিহত ১

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৫:৫৬আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:৩৯
image

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরতদের ওপর দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও নিন্দার মধ্যেই আবারও বিক্ষোভস্থলে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (৫ মার্চ) মান্দালয় শহরে আবারও নির্বিচারে গুলি চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে একজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

শুক্রবার দেশটির বিভিন্ন শহরে মিছিল করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানায় এদিন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, ‘প্রস্তর যুগের অবসান হয়েছে, তোমাদের হুমকিতে আমরা ভীত নই।’ পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। সেসময় একজন গলায় গুলিবিদ্ধ হয়।

এরইমধ্যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এক চিকিৎসক টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘আমার ধারণা তার বয়স ২৫ এর মতো। তার পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছি আমরা।’ ‌

শুক্রবার ইয়াঙ্গুন শহরে সাদা অ্যাপ্রন পরে প্রায় ১০০ জন চিকিৎসক বিক্ষোভে এযাগ দেন। ওই বিক্ষোভে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ।

এর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বুধবারেই (৩ মার্চ) ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের হতবাক করা ফুটেজ সামনে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও তাজা গুলি চালানো হয়েছে। 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের