চীন ও পাকিস্তানকে টেক্কা দিতে মার্কিন ড্রোন কিনছে ভারত

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২১, ১৫:৪৫আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:১৪
image

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০টি অস্ত্রবাহী ডোন কেনার পরিকল্পনা করেছে ভারত। চীন ও পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমুদ্র ও স্থল নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ড্রোনগুলো কেনা হবে। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় বলয়ে চীনের আধিপত্য রুখতে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান কোয়াড গঠন করেছে। বিশেষজ্ঞদের ধারণা, সেই কোয়াডকে কাজে লাগিয়ে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। আর দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় মূল অংশীদার হয়ে উঠেছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন, ৩০০ কোটি ডলার ব্যয়ে সান ডিয়েগোভিত্তিক জেনারেল এটমিকের তৈরি ৩০টি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি আগামী মাসে অনুমোদন করবে ভারত। এই চুক্তির ফলে ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এ ড্রোন ব্যবহার করা হবে শুধু নজরদারি এবং অনুসন্ধানে।

ড্রোনগুলো টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ওজন নিতে পারে প্রায় ১৭০০ কিলোগ্রাম। মূলত ভারতীয় নৌবাহিনী জলপথে চীনের যুদ্ধজাহাজের ওপর নজরদারি রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করবে। এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল এটমিকসের কোনও মুখপাত্রের জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ। সাড়া পাওয়া যায়নি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকেও।

উল্লেখ্য, ১২ মার্চ কোয়াড দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ মাসেই ভারত সফর করতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান