সু চি’র ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন আইনজীবী

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২১, ১২:১৫আপডেট : ১২ মার্চ ২০২১, ১২:১৫
image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত হওয়া নির্বাচিত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার আইনজীবী। সু চি’র আইনজীবী খিন মং জাও ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলেছেন এই অভিযোগ সবচেয়ে হাস্যকর কৌতুক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে চলমান অভ্যুত্থানবিরোধী অন্যতম প্রাণঘাতী দিন গেছে বৃহস্পতিবার। মানবাধিকার গ্রুপগুলো বলছে, এদিন নিরাপত্তা বাহিনী ১২ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আবার এদিনই উৎখাত হওয়া নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ঘুষ হিসেবে ৬ লাখ ডলার ও স্বর্ণ নেওয়ার অভিযোগ এনেছে দেশটির জান্তা। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

জান্তা সরকারের আনা নতুন অভিযোগের বিষয়ে সু চি’র আইনজীবী খিন মং জাও বলেন, এই অভিযোগ সবচেয়ে হাস্যকর কৌতুক। তিনি বলেন, ‘তার হয়তো অন্য দুর্বলতা থাকতে পারে কিন্তু তার নৈতিক নীতি  কখনওই দুর্বল নয়।’

বৃহস্পতিবার মিয়ানমারে নিহত ১২ বিক্ষোভকারীর মধ্যে আট জনই মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলের শহর মিয়াং-এ। দেশটির মানবাধিকার গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গুলি চালালে এসব বিক্ষোভকারী নিহত হয়। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের নর্থ ডাগুন জেলায় চিট মিন থু নামে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। তার স্ত্রী জানিয়েছেন, সন্তানদের দোহাই দিয়েও তাকে বিক্ষোভে যাওয়া থেকে আটকানো যায়নি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের