মন্দির ভাঙচুরকারীদের ক্ষমা করে দিলো পাকিস্তানের হিন্দুরা

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২১, ২১:৫১আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৫১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের হিন্দু ধর্মালম্বীরা তাদের শতাব্দী প্রাচীন একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ক্ষমা করে দিয়েছে। শনিবার স্থানীয় মাওলানা ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এক বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

বৈঠকে মুসলিম মাওলানাদের পক্ষ থেকে দেশটির সংবিধান অনুসারে হিন্দুদের ও তাদের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে। কারাগারে বন্দি থাকা অভিযুক্তদের মুক্ত করতে বৈঠকে পুনর্মিলনের সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে।

গত বছর ৩০ ডিসেম্বর স্থানীয় মাওলানা ও মৌলবাদী গোষ্ঠী জমিয়ত উলেমা-ই-ইসলাম মন্দিরটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বৈঠকের পর পাকিস্তান হিন্দু কাউন্সিলের চেয়ারম্যান রমেশ কুমার জানান, ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পুরো বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হেনেছে।

পাকিস্তানে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের আইনপ্রণেতা রমেশ কুমার জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান বৈঠকে সভাপতিত্ব করেন এবং শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে।

মন্দিরটিতে হামলার ঘটনায় মানবাধিকার সংস্থা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতারা তীব্র সমালোচনা করেন। এর ফলশ্রুতি সুপ্রিম কোর্ট মন্দিরটি পুনর্নির্মাণের আদেশ দেয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৫০জনকে গ্রেফতার করা হয়।

পাকিস্তানের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে প্রায় ৭৫ লাখ হিন্দু বাস করছে। যদিও হিন্দুদের মতে এই সংখ্যা ৯০ লাখের বেশি। অধিকাংশ হিন্দুরা সিন্ধু প্রদেশে বাস করে।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান