আফগানিস্তানে সরকারি কর্মীদের গাড়িতে হামলা, নিহত ৩

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২১, ১৭:৩৮আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:৩৮
image

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মীদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার রাস্তার পাশে পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণে তিন কর্মী নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে মস্কোতে যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের উপস্থিতিতে তালেবান নেতাদের সঙ্গে আফগান সরকারের প্রতিনিধিদের বৈঠকের সময়েই এই হামলার ঘটনা ঘটলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছর সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবান নেতাদের যুদ্ধবিরতি ও শান্তি বিষয়ক সংলাপ শুরু হয়েছে। তবে এই সংলাপ চলার মধ্যেই সারাদেশে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তালেবান। পাশাপাশি দেশটির সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলার ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিজেদের আধিপত্য বজায় রাখতেই এ পথ বেছে নিয়েছে তালেবান।

বৃহস্পতিবার কাবুলে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন শহর পুলিশের এক মুখপাত্র। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে আরেক কর্মকর্তা জানান হামলার শিকার গাড়িটিতে আফগান তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। মন্ত্রণালয়টির উপদেষ্টা সামাদ হামিদ পোয়া জানান ওই গাড়িতে করে কর্মীদের বহন করা হতো।

তালেবান কর্তৃপক্ষ হামলার দায় স্বীকার না করলেও তাদেরকেই দোষারোপ করছে আফগান সরকার। তাদের দাবি তালেবানরা সরকারি কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করে আসছে তালেবান।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান