মিয়ানমারে এবার গেরিলা বিক্ষোভের ডাক

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ১৪:১৯আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৪:৪৭
image

নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রাতভর মোম জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মিয়ানমারের আন্দোলনকারীরা। এদিকে শুক্রবার থেকে দেশটির তারবিহীন ইন্টারনেট যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছে জান্তা সরকার। যোগাযোগের উপায় সীমিত হয়ে যাওয়ায় আগামী দিনগুলোতে গেরিলা কায়দায় বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের রাজপথে প্রতিদিনই বিক্ষোভ চলছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪৩ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি চলছে। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের হিসেব অনুযায়ী দেশটির বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩৬ জন।

বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেটের ওপর আগে থেকেই নিয়ন্ত্রণ আরোপ করে জান্তা সরকার। নতুন বিধিনিষেধ আরোপ করায় দেশটিতে এখন কেবল ফিক্সড-লাইনেই ইন্টারনেট সেবা চালু রয়েছে। এই নিয়ন্ত্রণ এড়িয়ে বিক্ষোভ অব্যাহত রাখতে অভ্যুত্থানবিরোধীরা নিজেদের মধ্যে যোগাযোগ সচল রাখার উপায় খুঁজছেন। রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেট ব্যবহোরের নিয়ম এবং মোবাইল বার্তার মাধ্যমে নিউজ এলার্ট সরবরাহকারীদের নাম্বার বিনিময় করে যোগাযোগ সচল রাখতে চাইছেন তারা।

বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীদের মধ্যে ছড়িয়ে পড়া একটি বার্তায় বিভিন্ন বাস স্টপে ‘ফুল হামলা’ চালানোর ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভের নেতা খিন সদর এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আগামীকাল (শুক্রবার) আমরা বাস স্টপগুলোতে ফুল রেখে আসবো। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার আগে এটুকুই আমি আপনাদের জানাতে চাই।’ তিনি বলেন, 'সামনের দিনগুলোতে সড়কে আরও বিক্ষোভ হবে। যত বেশি সম্ভব গেরিলা আঘাত হানুন। আমাদের সঙ্গে যোগ দিন। চলুন ফের রেডিও শুনি, একে অপরকে ফোন করি।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান