সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো মিয়ানমারের বিদ্রোহীরা!

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ১৫:৫৩আপডেট : ০৩ মে ২০২১, ১৫:৫৩
image

মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) দাবি করেছে, সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা পাল্টা গুলিতে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। সোমবার কেআইএর একজন কর্মকর্তা এই দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।”

তবে তারা কী অস্ত্র ব্যবহার করেছিলেন তা জানাতে রাজি হননি তিনি। 

নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। তবে সেইসব ছবি স্বাধীনভাবে পর্যালোচনা করতে সমর্থ হয়নি রয়টার্স।  এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে কল করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গ্রামের একটি মঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত চার ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম