আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, ১৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৮:৪৩আপডেট : ০৬ জুন ২০২১, ১৮:৪৩

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ জন। দেশটির সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন।

বৃহস্পতিবার রাত থেকে দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তা ঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।

দেশটির দুর্যোগড় ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত দুই দিনে ১০ জন মানুষ বন্যার পানিতে ডুবে মারা গেছেন। বাকি চারজন ভূমিধসে মৃত্যু হয়েছে।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৬০ হাজারের বেশি পরিবারের পাশাপাশি ৬ শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তের কথা নিশ্চিত করেছে প্রশাসন। নিম্নাঞ্চলের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন বন্যা কবলিতরা।

/এলকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী