যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নিষেধাজ্ঞা শিথিল চায় পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৯:১৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর আগে নিজ দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল চায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন, আলোচনার শুরুর জন্য ধাতু রফতানি এবং পরিশোধিত জ্বালানি আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিল দেখতে চায় পিয়ংইয়ং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দেশের প্রধান গোয়েন্দা সংস্থার কাছ থেকে ব্রিফিং পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা। তারা জানান, উত্তর কোরিয়ার পক্ষ থেকে বিলাসবহুল পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানানো হয়েছে।

বছরখানেক আগে উত্তেজনা বেড়ে যাওয়ায় দুই কোরিয়ার হটলাইন বন্ধ হয়ে যায়। সম্প্রতি এটি ফের চালু করা হয়। এটি চালুর এক সপ্তাহের মাথায় দক্ষিণ কোরিয়ার এমপিদের ব্রিফ করে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলোতে অবশ্য মঙ্গলবার এ সংক্রান্ত কোনও খবর প্রকাশিত হয়নি।

দক্ষিণ কোরিয়ার এমপিরা জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত বছর প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে উত্তর কোরিয়াকে। বর্তমানে দেশটির ১০ লাখ টন চাল প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে জানিয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা, লকডাউন এবং প্রতিকূল আবহাওয়া মিলিয়ে ২০২০ সালে উত্তর কোরিয়ার অর্থনীতি গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় পতিত হয়েছে। অর্থনীতি বড় সংকোচনের শিকার হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম