পাকিস্তানে ৮ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ১৭:৫৩আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭:৫৩

পাকিস্তানে আট বছরের এক হিন্দু ছেলেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের কাস্টডিতে নেওয়া হয়েছে। এটি দেশটির ইতিহাসে ধর্ম অবমাননায় সবচেয়ে কমবয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় লুকিয়ে থাকছে। গত সপ্তাহে একদল মুসলিম স্থানীয় একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের পর তারা নিজ বাড়ি থেকে পালিয়েছিলেন। ছেলেটি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় মন্দির ভাঙচুর করা হয়। উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দিরে হামলার ঘটনায় শনিবার অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

৮ বছরের ছেলেটির বিরুদ্ধে অভিযোগ, গত মাসে সে ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদ্রাসার কার্পেটে মূত্রত্যাগ করেছে। পাকিস্তানের আইন অনুসারে, ইসলাম ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ডও হতে পারে।

অজ্ঞাত অবস্থান থেকে ছেলেটির পরিবারের এক সদস্য বলেন, সে ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনও জানেই না কোনটা ভুল আর সঠিক এবং কেন তাকে এক সপ্তাহ ধরে কারাগারে রাখা রয়েছে।

শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলায় অবাক হয়েছেন দেশটির আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই ঘটনা নজিরবিহীন। পাকিস্তানে এই বয়সের কেউ কখনও এমন অভিযোগে অভিযুক্ত হয়নি।

পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ও একজন আইনপ্রণেতা রমেশ কুমার বলেন, মন্দিরে হামলা ও শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা আমাকে বড় ধাক্কা দিয়েছে। হামলার ভয়ে শতাধিক হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে গেছে।

মানবাধিকারকর্মী কপিল দেব বলেন, আমি অবিলম্বে শিশুটির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম