শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৬:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৭:২০

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। রবিবার তালেবান কাবুলের চারপাশ ঘিরে রাখার পর এ কথা জানালেন তিনি।

স্থানীয় টোলো টিভিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কাবুলে হামলা চালাবে না তালেবান। তিনি বলেন, আফগান জনগণের উদ্বিগ্ন হওয়া কিছু নেই। শহরে কোনও হামলা হবে না এবং অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবানের মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির জন্য।

এর আগে তালেবান জানায়, তারা তাদের যোদ্ধাদের কাবুলের বিভিন্ন প্রবেশ পথে অপেক্ষার নির্দেশ দিয়েছে।

তালেবানরা কাবুল অভিমুখে রওনা দেওয়ার খবরে শহর থেকে অনেক মানুষ পালাতে শুরু করেন। এতে কয়েকটি সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তালেবান শহরের প্রবেশপথগুলোতে যোদ্ধাদের সহিংসতা এড়ানোর নির্দেশ দিয়েছে। কেউ শহর ছাড়তে চাইলে তাকে নিরাপদে যাওয়ার সুযোগ দিতেও বলা হয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অনেক মানুষ নিজেদের গাড়ি ফেলে হেঁটে বিমানবন্দরের দিকে আগাচ্ছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম