ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ০৫:০৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৫:২৭
image

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সশস্ত্র যোদ্ধা পরিবেষ্টিত হয়ে গ্রুপটির নেতারা প্রাসাদের নিয়ন্ত্রণ নেন। প্রাসাদের অভ্যন্তরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বেশ কিছু ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া তালেবান নেতাদের একটি ভিডিও প্রচার হয়েছে আল জাজিরা টেলিভিশনে।

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান নেতারা বলেছেন, ২০ বছর আগে তাদের ছেড়ে যাওয়া কাবুল আর বর্তমানের শহর আলাদা। তালেবান নেতারা বলছেন, ‘কাবুলের নিরাপত্তা এক বিশাল দায়িত্ব।’

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ তালেবানের হাতে বুঝিয়ে দিতে আফগান সরকারের তিন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

তালেবানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হস্তান্তরের সময় কোনও রক্তপাত হয়নি। তিনি আরও জানান, পুরো দেশেই সরকারি স্থাপনাগুলো শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা চলছে।

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

তালেবানের এক কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা আফগানিস্তানে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান। ওই কর্মকর্তা আরও জানান, তালেবানের শীর্ষ নেতা ও তার দুই ডেপুটি বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। আর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা কাবুলে পৌঁছাবেন।

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

প্রেসিডেন্ট প্রাসাদে উপস্থিত এক তালেবান সদস্য দাবি করেন, তিনি এক সময় যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো কারাগারে বন্দি ছিলেন।

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

ছবিতে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের নিয়ন্ত্রণ

আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান নেতাদের প্রবেশের ভিডিও:

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম