তালেবান নেতাদের সঙ্গে বৈঠক আইএসআই প্রধানের

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:০১

তালেবানের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তবে নতুন করে তালেবান নেতাদের সঙ্গে আইএসআই প্রধান হামিদ ফয়েজের বৈঠকের কথা জানিয়েছে সিএনএন-নিউজ ১৮। সংবাদমাধ্যমটির হাতে আসা কিছু ছবিতে আফগানিস্তানের কান্দাহারে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা গেছে তাকে।

এর আগেও তালেবানের পাকিস্তান সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সিএনএন-নিউজ ১৮। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, কাবুলে নতুন সরকার গঠনে বড় ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামাবাদ। সরকার গঠন নিয়ে আলোচনার জন্য রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আফগানিস্তান সফরের কথা রয়েছে।

কান্দাহারে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গণি বারাদারসহ দলটির নেতাদের সঙ্গে নামাজ আদায় করতে দেখা গেছে হামিদ ফয়েজকে। নিউজ ১৮ বলছে, এটি শনিবার মোল্লা বারাদারের কাবুলে পৌঁছানোর আগের ছবি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম