যুক্তরাষ্ট্রকে আফগান রিজার্ভ ছেড়ে দিতে বললো রাশিয়া

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৭:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৮:৩৭

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ এ আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউজ। ওই রিজার্ভের অর্থ যাতে কোনোভাবে তালেবান সরকারের হাতে না পৌঁছায় সে সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আফগান সরকারের বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত তহবিল জব্দের নির্দেশ দেওয়া হয়।

সংবাদমাধ্যম রশিয়া ২৪ নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ। তিনি বলেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই আফগানিস্তানের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়।

জমির কাবুলোভ বলেন, আফগানিস্তানের পতনশীল মুদ্রাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব সম্পদ ছাড় করতে হবে। তারা যদি সেটি না করে তাহলে কাবুলের নতুন প্রশাসন অবৈধভাবে আফিম পাচারের দিকে ঝুঁকে পড়বে। তারা আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র কালোবাজারে বিক্রির প্রতি উৎসাহিত হবে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের