আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব রাশিয়ার

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৮:০৬আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৮:০৬

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর বিদ্যমান পরিস্থিতিতে দেশটির অর্থনীতি পুনর্গঠনে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ এ আহ্বান জানিয়েছেন।

জমির কাবুলোভ বলেন, বিশ্বের সব ধনী দেশকে আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসতে হবে। অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এ ধরনের বৈঠকের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলনের অর্থ এই নয় যে, তালেবানকে তহবিল দিতে হবে। তবে দেশটির মুদ্রা ব্যবস্থাকে সহায়তার জন্য তহবিলের প্রয়োজন রয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউস। ওই রিজার্ভ ছাড় করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান কাবুলোভ। তিনি বলেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই আফগানিস্তানের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়।

জমির কাবুলোভ বলেন, আফগানিস্তানের পতনশীল মুদ্রাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব সম্পদ ছাড় করতে হবে। তারা যদি সেটি না করে তাহলে কাবুলের নতুন প্রশাসন অবৈধভাবে আফিম পাচারের দিকে ঝুঁকে পড়বে। তারা আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র কালোবাজারে বিক্রির প্রতি উৎসাহিত হবে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম