পাঞ্জশিরে তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। তালেবানের পক্ষ থেকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বানের পরই তারা এই ঘোষণা দিল। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

এনআরএফ গঠিত হয়েছে তালেবানবিরোধী মিলিশিয়া যোদ্ধা ও সাবেক আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যদের সমন্বয়ে। তালেবানরা উপত্যকাটি ঘিরে রাখলেও তারা এটি রক্ষার অঙ্গীকার করেছেন।

টুইটারে পাঞ্জশিরের মানুষের প্রতি এক অডিও বার্তায় সিনিয়র তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি বলেছেন, ভাইয়েরা, আমরা চেষ্টা করেছি আলোচনা ও সমঝোতার মাধ্যমে পাঞ্জশির সমস্যার সমাধান করতে। কিন্তু দুর্ভাগ্যবশত তা ব্যর্থ হয়েছে। এখন আলোচনা ব্যর্থ হওয়াতে মুজাহিদিনরা (তালেবান যোদ্ধা) পাঞ্জশির ঘিরে রেখেছে। এখানে অনেক মানুষ রয়েছে যারা সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান চায় না।

তালেবান কর্মকর্তা আরও বলেন, এখন আপনাদেরই তাদের সঙ্গে কথা বলতে হবে। যারা লড়াইক করতে চায় তাদের বলুন, যথেষ্ট হয়েছে।

গত মাসে পতন হওয়া আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি জানান, মঙ্গলবার রাতে পাঞ্জশিরে নতুন  হামলা শুরু করেছে তালেবান। তিনি বলেন, গত রাতে তালেবান সন্ত্রাসীরা পাঞ্জশিরে হামলা চালিয়েছে। কিন্তু তারা পরাজিত হয়েছে।

৩৫ তালেবান যোদ্ধা নিহতের কথা জানিয়ে টুইটারে তিনি আরও বলেন, আমাদের জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাপক হতাহতের মুখে তারা পিছু হটে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এই উপত্যকা রক্ষা করব।

অপর এক বাসিন্দার কথা, সবার কাঁধে অস্ত্র রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। তরুণ থেকে বয়স্করা সবাই প্রতিরোধের কথা বলছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম