মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯

আফগানিস্তানে মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান। রবিবার কাবুলে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধানের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়া হয়। জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি আফগানিস্তান সফরে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। এ সময় দলটির তরফে তাকে মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়।

এদিকে আফগানিস্তান একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন শীর্ষস্থানীয় একজন মার্কিন জেনারেল। মার্ক মাইলি নামের এই কর্মকর্তা মনে করেন, বিদ্যমান পরিস্থিতিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

মার্কিন সেনাদের চলে যাওয়া এবং তালেবানের হাতে কাবুলের পতনের পর পাঞ্জশির উপত্যকায় গড়ে উঠেছে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। গত কয়েক দিন ধরে উপত্যকাটি দখলে জোরালো অভিযান চালায় তালেবান। এমন পরিস্থিতিতেই দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার কথা জানালেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি।

/এমপি/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম