উড়োজাহাজে করে কাবুলে ত্রাণ সরঞ্জাম পাঠালো পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রাণ পাঠিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর একটি সি-১৩০ উড়োজাহাজ ত্রাণ সরঞ্জাম নিয়ে কাবুল বিমানবন্দরে অবতরণ করে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর খান ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

পাকিস্তানের রাষ্ট্রদূত বলেছেন, আগামী দিনগুলোতেও আফগানিস্তানের জনগণের জন্য ত্রাণ ও মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী শুক্র ও শনিবার দুটি সি-১৩০ বিমানে করে ত্রাণ সামগ্রী কান্দাহার ও খোস্ত শহরে পাঠানো হবে।

পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে পাকিস্তান বিমান বাহিনীর পরিবহন বিমান আফগান জনগণের জন্য জরুরি ত্রাণ নিয়ে আজ (বৃহস্পতিবার) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সামগ্রী ভর্তি তিনটি বিমান কাবুলে পৌঁছেছে। জরুরি ভিত্তিতে বিমানে ত্রাণ পাঠানো হয়েছে এবং পরবর্তীতে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো অব্যাহত থাকবে।

ত্রাণ প্যাকেজে প্রায় দশ টন ময়দা, দেড় টন ঘি ও বিপুল পরিমাণে ওষুধ রয়েছে। সূত্র: ডন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম