দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, গত শনিবার ও রবিবার পরীক্ষা চালানো সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি নিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র জাতীয় নিরাপত্তার সুরক্ষায় আরও বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে আর শত্রু বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর মনোবল বাড়াবে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শত্রুতামূল নীতি বজায় রেখেছে। ২০১৯ সালের পর থেকে স্থগিত রয়েছে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম