তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ ইমরান খানের

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রতিবেশী তাজিকিস্তানে দুই দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইমরান খান নিজেই তার এমন উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও টিভি।

২০তম সাংহাই কোঅপরারেশন অর্গানাইজেশন কাউন্সিলের সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানে এ সফরে যান ইমরান। আফগানিস্তানের প্রতিবেশী ইরান, কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতারাও এতে অংশ নেন।

ইমরান খান বলেন, তাজিক, হাজারা ও উজবেক নৃগোষ্ঠীর সদস্যদের একটি অন্তর্ভুক্তিমূলক গঠনের জন্য তিনি তালেবানের সঙ্গে সংলাপের ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

টুইটারে দেওয়া পোস্টে ইমরান বলেন, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বিশেষ করে তাজিক প্রেসিডেন্ট ইমামালি রাহমানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তালেবানের সঙ্গে একটি সংলাপ শুরু করেছি যাতে তাদের অন্তর্ভুক্তিমূলক সরকারে তাজিক, হাজারা এবং উজবেক জনগোষ্ঠীরও অংশগ্রহণ থাকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ৪০ বছরের সংঘাতের পর এই অন্তর্ভুক্তি একটি স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করবে। আফগানিস্তানের স্থিতিশীলতা শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই জরুরি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের