তালেবানে গৃহবিবাদ, পাকিস্তানকে নিয়ে মতপার্থক্য

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এক মাসেরও বেশি সময় পার হয়েছে। এরইমধ্যে মোল্লা মোহাম্মদ ইয়াকুব ওমারীর নেতৃত্বাধীন কান্দাহারি অংশ এবং হক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন কাবুল অংশের মধ্যে লড়াইয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আপাত দৃশ্যপটের বাইরে আমিরুল মুমেনিন বা সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তার মৃত্যুর গুজব ডালপালা মেলছে।

পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া মোল্লা আবদুল গনি বারাদারকে হক্কানি গোষ্ঠী অপহরণ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবের নেতৃত্বাধীন কান্দাহারি গোষ্ঠী আফগানিস্তানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই -এর কোনও হস্তক্ষেপ চায় না। অন্যদিকে কাতারে তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানের দায়িত্বে থাকা মোল্লা বারাদার চান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার ও পাকিস্তানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া অঙ্গীকারের প্রতি যেন সম্মান দেখানো হয়। সংখ্যালঘু ও নারীদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনেরও পক্ষপাতী তিনি।

যাই হোক, কাবুলের পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। আইএসআই সেখানে হাক্কানি গোষ্ঠীর মাধ্যমে ক্ষমতার খেলা চালাচ্ছে। এই গোষ্ঠীতে রয়েছে প্রভাবশালী জাদরান গোত্র। খাইবার সীমান্ত পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কাবুলের রাস্তায় ভারী অস্ত্র নিয়ে থাকা কমপক্ষে ছয় হাজার সশস্ত্র ক্যাডার নিয়ে মহড়া চালিয়েছে এই হক্কানি ভাইরা।

পাকিস্তান কর্তৃক প্রভাবিত হাক্কানিরা অন্য সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চায় না। তারা সরকারে নারীদেরও কোনও ভূমিকা দেখতে চায় না। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম