আফগানিস্তানের পাসপোর্ট, এনআইডি কার্ড পরিবর্তন করবে তালেবান

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪১

আফগানিস্তানের আগের সরকারগুলোর ইস্যু করা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পরিবর্তনের ঘোষণঅ দিয়েছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগের এসব নথি বৈধ থাকবে।

তালেবানের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নতুন জারি করা পাসপোর্ট ও এনআইডিতে আফগানিস্তানের নতুন নাম হবে ইসলামি আমিরাত আফগানিস্তান।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আগের সরকারগুলোর জারি করা পাসপোর্ট ও এনআইডি বৈধ বলে বিবেচিত হবে।

স্থানীয় সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, আফগানিস্তানের পাসপোর্ট ও এনআইডি বিভাগ এখনও বন্ধ রয়েছে। শুধু যাদের বায়োমেট্রিক্স দেওয়া আছে তারা এসব নথি সংগ্রহ করতে পারবেন।

গত মাসে রক্তপাতহীনভাবে কাবুল দখলের পর আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে তালেবান। এরই মধ্যে তারা নারীবিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করে সেখানে পুণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয় স্থাপন করেছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুলে ফিরতে দেওয়া হয়নি, কর্মজীবী নারীদের ঘরে থাকতে বলা হয়েছে এবং অঙ্গ কর্তন ও মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী