রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুয়ার্তের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৬:০৯আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৪৫

হঠাৎ করেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। শনিবার এক ঘোষণায় দুয়ার্তে বলেন, আগামী ২০২২-এর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না তিনি। রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার প্রেসিডেন্ট দুয়ার্তে বলেন, ‘ফিলিপাইনের নাগরিকদের মতে আমি যোগ্য নই। এ অবস্থায় উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতা করা আইন, সংবিধান লঙ্ঘন করা হবে’। আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি’।

নিজের পছন্দের উত্তরসূরির নাম ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে তার মেয়ে ‘সারা’ হাল ধরতে যাচ্ছেন।

২০১৬ সালে ফিলিপাইনে প্রেসিডেন্টের চেয়ারে বসেন দুয়ার্তে। আগামী বছরে জুনে তার মেয়াদ শেষ হতে চলেছে। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে কেউ ছয় বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। ফলে, দুয়ার্তে আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না।

২০১৬ সালে নির্বাচনে বিজয়ী হয়ে দেশজুড়ে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। এরপরই থেকে নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। তার এমন নীতির চরম সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্রসহ মানবাধিকার সংগঠগুলো। তারপরও নিজের নেওয়া পদক্ষেপ থেকে সরে দাঁড়াননি তিনি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম