ঐতিহাসিক সফরে তাইওয়ানে ইউরোপীয় আইনপ্রণেতারা

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ০১:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০১:৪১

ভ্যাটিকান সিটি ছাড়া বিশ্বে আর কোনও দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের। চীনের চাপে অনেক দেশই তাদের সঙ্গে সম্পর্ক গড়তে অনাগ্রহী। তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসা বেইজিং দেশটির ওপর ক্রমাগত সামরিক চাপ বৃদ্ধি করে আসছে। বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্যের মাধ্যমে এই বিষয়ে বরাবরই তাইওয়ানের পাশে থেকেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার দেশটিতে সফরে গিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলও তাদের অভয় দিয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রাফায়েল গ্লুকসমান। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা এখানে খুবই সাধারণ ও সুস্পষ্ট একটি বার্তা নিয়ে এসেছি। আপনারা একা নন। ইউরোপ আপনাদের সঙ্গে আছে।’

এই সফরকে তিনি তাদের সম্পর্কের ‘গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য স্পষ্ট কিছু এজেন্ডা নিয়ে কাজ করবেন তারা, যার ওপর ভিত্তি করে ইইউ-তাইওয়ানের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে। অন্যদিকে তাইওয়ান ও ইইউ-এর মধ্যে সব ক্ষেত্রেই সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন সাই।

তিন দিনের এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা ভুয়া তথ্য ও সাইবার হামলা নিয়েও কথা বলবেন।

তাইওয়ানে প্রভাব বিস্তার করতে চীন ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। এই বিষয়ে প্রেসিডেন্ট সাই নিরাপত্তা সংস্থাগুলোকে পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইউরোপীয় প্রতিনিধিদের এই সফরের আগে অক্টোবরের শেষদিকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ ইউরোপ সফরে যান। চীনের চাপের কারণে তাইওয়ানের সিনিয়র মন্ত্রীদের সরকারি সফরে কোনও দেশে যাওয়ার ঘটনা বিরল। জোসেফের ইউরোপ সফর নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং।

উল্লেখ্য, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করেছে। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের