মায়ানমারে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ভিক্ষু গাম্বিরা গ্রেফতার

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ২০:৫৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২০:৫৭

২০০৭ সালে রাজপথে প্রতিবাদে নেতৃত্ব দেওয়া সাবেক ভিক্ষু ইউ গাম্বিরাকে গ্রেফতার করেছে মায়ানমার। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাকে মান্দালয় আদালতে বুধবার হাজির করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানা গেছে।

গাম্বিরা এখন আর ভিক্ষু নন। থাইল্যান্ডে বসবাস করছেন। সম্প্রতি মায়ানমারে ফিরলে তাকে গ্রেফতার করা হয়। মায়ানমারের পাসপোর্টের আবেদন করার পর তাকে গ্রেফতার করা হয়। গাম্বিরা ছিলেন জাফরান বিপ্লবে নেতৃত্ব দেওয়া অন্যতম ভিক্ষু। ২০০৭ সালে সামরিক শাসনবিরোধী দেশটির ভিক্ষুদের সপ্তাহব্যাপী বিক্ষোভ গড়ে তুলতে গাম্বিরা ভূমিকা রাখেন।

গাম্বিরার অস্ট্রেলীয় স্ত্রী ম্যারি শিওচানা জানান, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তারা পাসপোর্টের আবেদন করেছিলেন। ম্যারি বলেন, জামিন না পাওয়ায় তাকে নিয়ে আমি উদ্বিগ্ন। তিনি মানসিকভাবে অসুস্থ এবং নিয়মিত তাকে ওষুধ খেতে হয়। তার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। আমি বুঝতে পারছি না তাকে কেন এখন গ্রেফতার করা হলো।

গাম্বিরার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গাম্বিরার সমর্থকদের দাবি, এটা মায়ানমার সরকারের হয়রানি করার দীর্ঘদিনের ইতিহাসে সর্বশেষ সংযোজন।

২০০৮ সালে প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় গাম্বিরাকে ৬৮ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। পরে ২০১২ সালে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির তিনি জানান, কারাগারে তাকে নির্যাতন ও মারধর করা হয়েছিল। বেশ কয়েকবার মায়ানমারে গ্রেফতার হওয়ার পর তিনি থাইল্যান্ড চলে যান।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম