মেয়ের বিরুদ্ধে নয়, সিনেটে প্রার্থী হবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট: সহযোগী

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০:০৫

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে আগামী বছরের নির্বাচনে দেশটির সিনেটের একটি আসনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার শীর্ষ এক সহযোগী। সোমবার এই ঘোষণার মধ্য দিয়ে নিজের মেয়ের বিরুদ্ধে দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তার অবসান হলো।

দুয়ার্তের ঘনিষ্ঠতম সহযোগী ক্রিস্টোফার বং গো আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। সোমবার এক টেক্সট বার্তায় তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, ২০২২ সালের নির্বাচনে সিনেটের একটি আসনে প্রার্থী হচ্ছেন দুয়ার্তে।

আরেকবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা নেই রদ্রিগো দুয়ার্তের। তবে অন্য পদের জন্য লড়তে পারবেন তিনি।

দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ক্যাপ্রিও বর্তমানে একজন মেয়র। আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তিনি।

ফিলিপাইনে প্রেসিডেন্ট হওয়া যায় মাত্র এক মেয়াদের জন্য। তবে ভাইস প্রেসিডেন্ট হওয়া যায় দুবার। ভোটাররা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য পৃথক ব্যালট ব্যবহার করে ভোট দিতে পারেন। এতে উভয় পদে ভিন্ন দলের নেতা জয়ী হওয়ার সম্ভাবনা থাকে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম