আস্থা ভোটে টিকে গেলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৪

দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের পরও পার্লামেন্টে আস্থা ভোটে টিকে গেছেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরে। সোমবার (৬ ডিসেম্বর) আইনপ্রণেতারা তাকে ক্ষমতায় রাখার পক্ষে ভোট দিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে সম্প্রতি টানা তিন দিন ধরে দাঙ্গা চলে। ২০১৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে সোগাভেরের সিদ্ধান্তের জেরে শুরু হয় ওই দাঙ্গা।

বিরোধী নেতা ম্যাথু ওয়েল পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। সোমবারের অধিবেশনে তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী সোগাভেরে চীনের কাছ থেকে টাকা নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করতে চাইছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশি শক্তির সেবা করছেন।

তবে প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরে দাবি করেন অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি। পার্লামেন্টে দেওয়া দুই ঘণ্টার বক্তব্যে তিনি দাবি করেন অবৈধ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

আস্থাভোটে প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেয় ৩২ আইনপ্রণেতা আর বিপক্ষে ১৫ জন। আর দুই আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম