সু চির মামলার রায় আজ

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১১:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:০৬

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অপরাধে সোমবার (১০ জানুয়ারি) রায় ঘোষণা হবে জান্তার আদালতে। এ সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

খবরে বলা হয়েছে, সবগুলো রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় তখন অবৈধ ওয়াকি-টকি পাওয়ার অভিযোগ ওঠে। তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করে কোনও ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে বলে জানা যায়। এই মামলার রায় ঘোষণা একাধিক বার পিছিয়ে সোমবার ধার্য করেন বিচারক। সূত্র বলছে, রায় মিয়ানমারের নেত্রীর বিরুদ্ধে গেলে কমপক্ষে ৬ বছর কারাভোগ করতে হতে পারে।

এর আগে নির্বাচনি প্রচারণায় কোভিড নিয়ম লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছর সাজা প্রদান করে জান্তা আদালত। সোমবারের মামলার ঘোষণা ছাড়াও সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।

উল্লেখ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম