ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৪:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:১৬

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। কোভিড মহামারি শুরুর পর প্রথমবারের মতো দেশটিতে একদিনে ১৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মধ্যেই দেশটিতে এই রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটলো।

বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের দিনই প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমণ রেকর্ড সাড়ে আট হাজার ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সময় শনাক্তের সংখ্যা ছিল সাত হাজার ৮৪৮।

২০২২ সালের জানুয়ারিতে দৈনিক সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে। শনাক্তের সংখ্যা নেমে আসে প্রায় চার হাজারে। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে গত সপ্তাহে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ৯০ শতাংশেরও বেশি নতুন সংক্রমণ ঘটাবে ওমিক্রন। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ ২০ হাজার থেকে ৩০ হাজার কিংবা তারও বেশি হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম