তুরস্কে রেকর্ড মূল্যস্ফীতের কারণে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান প্রধান সাইত এরদাল ডিনসার’কে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গত ১৯ বছরের মধ্যে তুরস্কের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৩৬.১ শতাংশে পৌঁছানোর পর তাকে বরখাস্ত করা হয়েছে।
তুরস্কের অর্থনৈতিক খাতে চলমান সংকটের জেরে ২০১৯ এর জুলাই থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরকে বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্তের পেছনে তুর্কি মুদ্রা লিরার দর পতনের পেছনের কারণও রয়েছে। ডিসেম্বরে প্রকাশিত ২০২১ সালের প্রকাশিত মুদ্রাস্ফীতির পরিসংখ্যানে দেশটির সরকারপন্থী এবং বিরোধীদলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
সরকারবিরোধীরা অভিযোগ করেছে, প্রকাশিত প্রকৃত পরিসংখ্যান গোপন করা হয়েছে। জীবনযাত্রার প্রকৃত বিষয়টি দ্বিগুণ। বরখাস্ত পরিসংখ্যান প্রধান গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, আমি এখন এই অফিসে আছি, তবে আগামীকাল অন্য কেউ বসতে পারেন।
গত বছর সুদের হার কমানোর ঘোষণার পরপরই তুরস্কে লিরার রেকর্ড দরপতন হয়। ফলে মুদ্রাটির ৪৫ শতাংশ মূল্য কমে যায়। ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। এতে অসন্তোষ দেখা দেয় জনমনে। সূত্র: ডন








