নিউ জিল্যান্ডে পার্লামেন্টের মাঠ দখল করে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১

বাধ্যতামূলক ভ্যাকসিন কর্মসূচি এবং কঠোর করোনা বিধি অবসানের দাবিতে নিউ জিল্যান্ডে পার্লামেন্টের মাঠ দখল করে বিক্ষোভ চলছে। শুক্রবার বিক্ষোভের চতুর্থ দিনে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বেড়েছে। পুলিশি গ্রেফতার সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যেতে অনড় রয়েছেন তারা।

কানাডার ট্রাক চালকদের বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে টানা চার দিন ধরে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছে নিউ জিল্যান্ডের কয়েক হাজার মানুষ। এতে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের চারপাশের বেশ কয়েকটি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব সড়কে ট্রাক, কার, ভ্যান ও মোটরসাইকেল রেখে বিক্ষোভে যোগ দিয়েছে মানুষ।

বৃহস্পতিবার পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় ১২০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তবে তাঁবু খাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তাদের সরাতে ব্যর্থ হয় পুলিশ।

শুক্রবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্টের মাঠে রাতে আর কোনও ঘটনা ঘটেনি। তবে অ্যালকোহল সংশ্লিষ্ট আচরণের সঙ্গে জড়িত থাকায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সুপারিন্টেন্ডেন্ট কোরি পারনেল এক বিবৃতিতে বলেন, ‘পুলিশ পার্লামেন্ট মাঠে অনুপ্রবেশ করা বিক্ষোভকারীদের ওপর মাপা পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে, আর তাদের বার বার সরে যেতে বলা হচ্ছে।’

পুলিশ বলছে, বিক্ষোভকারীদের বিক্ষোভে অংশ নেওয়ার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। এতে অর্থপূর্ণ যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো একটি বড় ইস্যু হয়ে উঠেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ঘটনাস্থলে সমবেত হয়েছে আরও অনেকেই। শান্তিপূর্ণভাবে নাচ, গানে অংশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। এক আয়োজক বলেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে এখানে উৎসব চলছে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের