মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হাতে সেনা-পুলিশসহ নিহত ৩৮

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮

মিয়ানমারের সামরিক বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩৮ সদস্য নিহত হয়েছেন। এছাড়া পিডিএফের নিহত হন পাঁচজন।

বৃহস্পতি ও শুক্রবার মিয়ানমারের কায়াহ রাজ্য এবং সাগাইং অঞ্চলে লড়াই হয় শাসক বাহিনীর সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাগাইং অঞ্চলের কিয়ান্থা গ্রামে চিন বাহিনীসহ পাঁচটি প্রতিরোধ দলের সদস্যরা সেনাদের ওপর হামলা চালায়। প্রায় তিন ঘণ্টার সংঘর্ষে জান্তার তথ্যদাতাসহ মোট ১৫ জন নিহত হয়।

সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় শনিবার জাতীয় ইউনিয়ন দিবস পর্যন্ত কালে-গাংগাও মহাসড়ক এড়িয়ে চলতে জনগণ অনুরোধ করেছে প্রতিরোধ বাহিনী। এদিকে শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিনে আরেক এক অভিযানে ১৪ পুলিশ সদস্যকে হত্যার দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। এদিকে কায়াহ রাজ্যেও সেনা হতাহতের ঘটনা ঘটেছে।

গত বছরের ১ ফেব্রুয়ারিতে অং সান সু চি’কে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর ক্ষমতা দখলে নিয়ে সামরিক শাসন জারি করা হয়। এর বিরোধিতায় দেশজুড়ে জান্তাদের বিরুদ্ধে লড়াই করে আসছে ছোট বড় অনেক প্রতিরোধ বাহিনী।

সূত্র: দ্য ইরাবতী 

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম