১২ বছর পর গ্রেফতার অস্ট্রেলিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৪

১২ বছর ধরে খোঁজার পর অস্ট্রেলিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ২০১০ সাল থেকে গ্রাহাম পটারকে (৬৪) খুঁজতে থাকে পুলিশ। ভিক্টোরিয়া রাজ্যে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে আদালতের মুখোমুখি না হয়ে পালিয়ে যায় এই ব্যক্তি।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে তারা সোমবার সকালে গ্রাহাম পটারকে কয়েক হাজার কিলোমিটার দূরে কুইন্সল্যান্ড থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিবর্ণ একটি কক্ষে দাঁড়ানো পটারকে হ্যান্ডকাফ পরিয়ে পরে নিয়ে যাওয়া হয়।

দণ্ডিত খুনি পটার আর আগে যাবজ্জীবন কারাদণ্ড পান। ১৯৮১ সালে এক টিনেজ মেয়েকে খুনের দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। ১৫ বছর দণ্ড ভোগের পর তাকে মুক্তি দেওয়া হয়।

সোমবার স্থানীয় সময় আটটা ৪৫ মিনিটে কুইন্সল্যান্ডের উত্তরে রাভেনশোয়ের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পালিয়ে যাওয়ার সময় হত্যার ষড়যন্ত্র ছাড়াও পটারের বিরুদ্ধে মাদক সেবন ও বহনের অভিযোগ ছিল।

গ্রেফতারের আগে গ্রাহাম পটারকে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দেখা যাওয়ার কথা শোনা যায়। তবে পুলিশ সন্ধান পাওয়ার আগে প্রতিবারই ফের হারিয়ে গেছে। পরে তাকে ধরিয়ে দিতে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করা হয়। আর তা থেকেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে নানা ছদ্মবেশ ধারণ করেছে গ্রাহাম পটার। তাকে ভিক্টোরিয়ায় ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার তাকে আদালতের মুখোমুখি করা হবে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম