পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫৬, আহত ১৯৪

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১৯:০৭আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯:০৮

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদের অভ্যন্তরে জুমার নামাজের সময় চালানো আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, কোচা রিসালদার এলাকায় শিয়া মতালম্বীদের মসজিদে চালানো এই হামলায় আরও ১৯৪ জন আহত হয়েছেন।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ অসিম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি আরও জানান, আহত কয়েক জনের অবস্থা গুরুতর।

খাইবার পাখতুনয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ জানান, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। এই হামলায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল বলে জানান তিনি।

প্রাদেশিক রাজধানী পেশোয়ার শহরের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান জানান, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই কর্মকর্তা জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে এবং পাহারারত পুলিশের ওপর গুলি চালায়।

এতে এক পুলিশ নিহত এবং আরও একজন গুরুতর আহত হন বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত হয়। অপর হামলাকারী মসজিদের ভেতর দৌড়ে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেয়।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান