একাধিক রকেট লঞ্চার নিক্ষেপ করেছে পিয়ংইয়ং: দাবি সিউলের

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ১৭:১১আপডেট : ২০ মার্চ ২০২২, ২১:১৯

উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্বল্প পাল্লার একাধিক রকেট লঞ্চার নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরীয় বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে এসব রকেট লঞ্চার নিক্ষেপ করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্থানীয় সময় রবিবার সকালে এসব রকেট নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। তবে ঠিক কোন অবস্থান লক্ষ্য করে এগুলো নিক্ষেপ করা হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সকাল ৭টা ২০ মিনিটের দিকে দক্ষিণ পিয়ংগান প্রদেশের একটি অজ্ঞাত স্থান থেকে তার পশ্চিম উপকূলের দিকে প্রায় এক ঘণ্টা ধরে এসব রকেট লঞ্চার নিক্ষেপ করা হয়।

বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম