সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ০৮:২৯আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৮:২৯

উত্তর কোরিয়া দাবি করেছে, এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা চালানো হয়েছে। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ আইসিএমবি’র পরীক্ষা চালালো দেশটি।

আইসিএমবি মূলত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন। তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবিলা করতে সক্ষম।

হাওয়াসং-১৭ নামের ক্ষেপণাস্ত্রটি প্রথম উন্মুক্ত করা হয় ২০২০ সালের এক সামরিক প্রদর্শনীতে। সেখানে বিশালাকার এই অস্ত্র দেখে অবাক হয়ে যায় দেশটির অস্ত্র সম্পর্কে অবগত ঝানু বিশেষজ্ঞরাও।

বৃহস্পতিবারের পরীক্ষাটি শনাক্ত করে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের কর্মকর্তারা জানান, এটি এক ঘণ্টার বেশি সময় ধরে উড়ে এক হাজার একশ’ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে।

উত্তর কোরিয়ার এই পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রও এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই পরীক্ষার মাধ্যমে এই অঞ্চলের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, তার দেশ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: বিবিসি

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের