নজরে চীনা বিনিয়োগ, বুদ্ধমূর্তি সংরক্ষণ করছে তালেবান

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৭:৫৮আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৮:১৬

দেশের ভয়াবহ অর্থনৈতিক দৈন্যতা ঘুচতে চীনা বিনিয়োগের দিকে নজর দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এর অংশ হিসেবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহারা বসানো হয়েছে বুদ্ধমূর্তি সংরক্ষণের জন্য। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় যেন ধ্যানে বসে আছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি। শত শত মিটার নিচে থাকা এসব মূর্তিকে তামার তৈরি মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলে মনে করা হয়। তবে ধ্বংসের বদলে এখন এসব সংরক্ষণেই যেন মনোযোগী তালেবান।

পাথুরে পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকা যোদ্ধারা হয়তো একসময় পোড়ামাটির বুদ্ধকে ধ্বংস করার কথা ভেবেছিল। দুই দশক আগে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশটির অন্য অংশে বিশালাকার বুদ্ধ মূর্তি ধ্বংস করে দুনিয়াজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। এসব মূর্তিকে ‘পৌত্তলিক প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে ‘শুদ্ধতার’ কথা বলেছিল তারা।

মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে এখন ফের আফগানিস্তানের ক্ষমতার মসনদে তালেবান। কিন্তু দিন বদলেছে। তালেবানের দৃশ্যমান আচরণেও পরিবর্তন ঘটেছে। তারা এখন মেস আয়নাক তামার খনির ধ্বংসাবশেষ সংরক্ষণে বদ্ধপরিকর। কথা বলছিলেন সেখানে প্রথম শতকের বৌদ্ধ ভিক্ষুদের নির্মিত একটি মঠের নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান নেতা হাকুমুল্লাহ মুবারিজ। তার মতে, এসব স্থাপনার সুরক্ষা আফগান ও চীনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আফগানিস্তানে বিশাল অংকের চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে সুপ্রাচীন এসব স্থাপনা সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এটিই চীনা বিনিয়োগের দ্বার উন্মুক্ত করার চাবিকাঠি।

হাকুমুল্লাহ মুবারিজ ইতোপূর্বে স্থানীয় পাহাড়ে মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত একটি তালেবান যুদ্ধ ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটলে তার নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মেস আয়নাক তামার খনির ধ্বংসাবশেষ সংরক্ষণে এগিয়ে আসে। হাকুমুল্লাহ মুবারিজ বলেন, ‘আমরা জানতাম, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’

তালেবানের চমকপ্রদ পরিবর্তন আফগানিস্তানের অব্যবহৃত খনি খাতের শক্তিশালী আকর্ষণের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আনুমানিক এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনও সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে চীন বিশেষ গুরুত্ব বহন করে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে দেশটি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের