রাষ্ট্রীয় নীতিতে হস্তক্ষেপ করবে না আদালত: পাকিস্তানের প্রধান বিচারপতি

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ২০:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০:৩৭

পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র নৈতিক নীতিতে কোনও হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার এক শুনানিতে তিনি বলেছেন, আদালত কেবল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির রুলিংয়ের বৈধতা খতিয়ে দেখবে।

গত ৩ এপ্রিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ অভিযোগ এনে সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরুদ্ধে অ্যাখায়িত করে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। অভিযোগের শুনানির জন্য পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল।

মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। তাদের মূল নজর থাকবে ডেপুটি স্পিকারের রুলিংয়ের প্রতি। এদিনের শুনানিতে বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) আইনজীবী প্রস্তাব করেন, সর্বোচ্চ আদালতে বিদেশি ষড়যন্ত্র নিয়ে গোয়েন্দা প্রধান ক্যামেরার সামনে ব্রিফিং উপস্থান করুক।

জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এই মুহূর্তে আমরা আইন ও সংবিধান দেখছি। আমরা কেবল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতেই অগ্রাধিকার দিচ্ছি। আমরা দেখতে চাই ডেপুটি স্পিকারের রুলিং আদালত পর্যালোচনা করতে পারে কিনা।’

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় ফের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের