শাহবাজের সঙ্গে জারদারি-বিলাওয়ালের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ০০:১৪আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০০:১৪

পার্লামেন্টে সাফল্যের পর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ রবিবার সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদের বিলাওয়াল হাউজে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার রাতে অনাস্থা ভোটে জিতে প্রধানমন্ত্রী ইমরান খানকে সাফল্যের সঙ্গে ক্ষমতাচ্যুত করে দেশটির বিরোধী দলগুলোর জোট। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান।

বিরোধীদের ওই সাফল্যের পর বিলাওয়াল হাউজের বৈঠকে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান পিপিপি নেতারা। উভয় পক্ষ নির্বাচন প্রক্রিয়া সংস্কার নিয়ে আলোচনা করেন এবং জনগণের স্বার্থে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে পিপিপি দলের তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্দি এবং পিপিপিপি দলের তথ্য সম্পাদক শাজিয়ার মারিও উপস্থিত ছিলেন। অন্যদিকে শাহবাজের সঙ্গে ছিলেন সিনিয়র পিএমএল-এন নেতা খাজা সাদ রফিকি, আয়াজ সাদিক এবং মরিয়ম আওরঙ্গজেব।

এর আগে যৌথ বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরিফ পার্লামেন্ট সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিয়েছেন।

পার্লামেন্ট সচিবালয় জানিয়েছে, উভয় প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় বেলা দুইটায় ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: জিও নিউজ

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের