মঙ্গলবার রাতেই চূড়ান্ত হচ্ছে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা!

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৪:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:১৫

শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর মঙ্গলবার (১২ এপ্রিল) রাতেই চূড়ান্ত হতে পারে দেশটির নতুন মন্ত্রিসভা। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করবেন। রাতে তিনি তাদের নাম ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা রানা সানাউল্লাহ নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব।

গত সপ্তাহে সম্মিলিত বিরোধী দলগুলোর এক বৈঠকে সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপি-র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিও রানা সানাউল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করেছিলেন।

এর আগে সূত্র জানিয়েছিল, নতুন মন্ত্রিসভায় পিএমএল-এন-এর ১২ জন সদস্য থাকবে। পিপিপিকে সাতটি এবং জেইউআই-এফকে চারটি মন্ত্রণালয় দেওয়া হবে। এছাড়া এমকিউএম-পি দুইটি এবং এএনপি, জেডব্লিউপি এবং বিএপি একটি করে মন্ত্রণালয় পাবে।

পিএমএল-এন-এর খাজা আসিফ, সাদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ এবং মুর্তজা জাভেদ মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেট নেতা হিসেবে আজম নাজির তারারের নাম বিবেচনাধীন রয়েছে। পিপিপি সিনেট থেকে শেরি রেহমান বা মোস্তফা নওয়াজ খোখারকে মন্ত্রিত্ব দেবে।

পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। অন্যদিকে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শাজিয়া মারির নামও বিবেচনাধীন রয়েছে।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল বলেছেন, নতুন সরকারে তার ভূমিকা নির্ধারণ করবে দল।

জেইউআই-এফ তাদের দল থেকে বেলুচিস্তান বা খাইবার পাখতুনখওয়ার গভর্নর করার দাবি জানিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম