পাকিস্তানে প্রথম দফায় শপথ নিতে পারেন ১০-১২ মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১২:৩৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪:৩২

পাকিস্তানের নতুন সরকারে প্রথম ধাপে শপথ নিতে পারেন ১০ থেকে ১২ জন মন্ত্রী। সোম অথবা আগামী মঙ্গলবার শপথ নিতে পারেন তারা। একাধিক সূত্রের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রথম দফায় জোটের সব অংশীদারদের মন্ত্রিসভায় পদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি'র আসিফ আলী জারদারি। দ্য নিউজ নিউজ জানিয়েছে, মন্ত্রিসভা চূড়ান্ত করতে পিপিপি'র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি এবং দলের কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে শনিবার রাতে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। একাধিক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জন প্রথম ধাপে শপথ নিতে যাচ্ছেন।

শনিবার আসিফ আলী জারদারি সাংবাদিকদের বলেন পিপিপি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না। কারণ তিনি চান, জোটের অংশীদারদের আগে অগ্রাধিকার দেওয়া হোক। পরে অবশ্য পিপিপি'র জ্যেষ্ঠ নেতারা তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ওই বক্তব্যের অর্থ এই নয় যে, দল মন্ত্রিসভায় যোগ দেবে না।

এর আগে, নানা নাটকীয়তার মধ্যে দিয়ে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত হতে হয়। এরপরই পার্লামেন্টে ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান